গাজীপুরের শ্রীপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

বুধবার (১ জুলাই) বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। এ সময় শ্রীপুর ইউসিসির সভাপতি মাহফুল হাসান হান্নানসহ উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার মোট তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়।