বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ই জুলাই) সকাল ৮টায় মদিনা বাজার উপজেলা কার্যালয়ে উপজেলা আমির মোহাম্মদ নুরুল আমিন শিকদারের সভাপতিত্বে এই কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও মুন্সিগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। তিনি তার বক্তব্যে কর্মীদের নৈতিক মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক স্থাপন করতে হবে। বেশি বেশি করে ইসলামী সাহিত্য অধ্যায়ন করতে হবে।
শিক্ষা বৈঠকে অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন জেলা জামাতের তার্বিয়াত বিভাগ সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ একেএম ইউসুফ, মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার আমির মাওলানা মোঃ গোলাম জিলানী, উপজেলা তার্বিয়াত বিভাগ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বজলুর রহমান আশরাফী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা সেক্রেটারি মো মজনু দেওয়ানসহ প্রমুখ। শিক্ষা বৈঠকে বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মীরা অংশগ্রহণ করে।