চকরিয়ায় পরিত্যক্ত পঁচা ডোবা থেকে ওয়াহিদুল ইসলাম নামে ৭ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পরিবার ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল নয়টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে সংশ্লিষ্ট প্রশাসনের উপস্থিতিতে লা'শটি উ'দ্ধা'র করা হয়।

শিশু ওয়াহিদ পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ওয়াহিদ রোববার (১৪ জুন) সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয়ে যায়। কোথাও তার খোঁজ মেলেনি। পরে আজ সকালে ওয়াহিদের লাশ পরিত্যক্ত পার্শ্ববর্তী ওয়ার্ডের (৪নং) ফজুমিয়াজিরচর এলাকার একটি ডোবা থেকে উ'দ্ধা'র করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, শিশু ওয়াহিদুল ইসলামের লাশ আজ সকালে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ফজুমিয়াজিরচর ৪নং ওয়ার্ড ছোট একটি খালে দেখতে পাওয়া যায়। আমিসহ উৎসুক হাজার হাজার মানুষ লাশটি ঘিরে উদ্ধারের তৎপরতা চালায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। প্রাথমিকভাবে অনেকের মনে অপহরণ ও হত্যার সন্দেহ জাগলেও প্রকৃত সত্য উদঘাটনের দায়িত্ব তদন্তকারী সংস্থার। তাই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।