জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সরকার হাসিনার মতো জনগনের সাথ ফ্যাসিবাদী আচরন করছে। বিএনপি কাধে স্বৈরাচারী ভূত চেপে বসেছে। গনভোটের গনরায় বাস্তবায়নের পরিবর্তে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে । বিএনপি সরকারের কার্যকলাপে জনগন আশংকা করছে গনভোটের রায় বাস্তবায়নে আবারো রাজপথে নামতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে নতুন বৈষম্য তৈরী করছে। দেশের জনগনকে স্বাবলম্বী করার পরিবর্তে গোলাম বানানোর চেষ্টা করছে। তিনি আজ শনিবার শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টার চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা অন্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দীয় মজলিসে শুরার সদস্যা জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিন এর সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিন এর সহকারী সেক্রেটারি ড আবদুল মান্নান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, অধ্যক্ষ সফিকুল আলম হেলাল। পরিচালনা করেন, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন।
শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মুহাদ্দিস আবু নসর আশরাফী।
জামায়াতের রুকনদের উদ্দেশ্য এটিএম মাসুম বলেন, রুকনগন হলেন জামায়াতের ফিলার। তাদের ভূমিকার উপর নির্ভর করছে এদেশের ইসলামী বিপ্লব। তিনি আরো বলেন জামায়াতে অগ্রগতিতে সরকার ও ইসলাম বিরোধী মহল নানা রকম অপপ্রচার চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জনপ্রিয়তায় আশান্বিত হয়ে নানা রকম ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। শতকরা ৯২ ভাগ মানুষের আশা আকাংখা ও প্রত্যাশা পূরনে সরকার ব্যার্থ হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থার অবশিষ্ট অংশ ধ্বংস করার নিল নক্সা করছে সরকার। এ অবস্থা জনগন কখনো মেনে নিবে না। শিক্ষা শিবিরের ব্যবস্থপনায় দায়িত্ব পালন করেন, জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ হারুন আর রশিদ, এডভোকেট মোঃ শাহজাহান খান, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দীন, মোঃ রুহুল আমীন, মোঃ শাহ আলম, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। রুকন শিক্ষা শিবিরে জামায়াতের সকল পর্যায়ের রুকনগন উপস্থিত ছিলেন।