দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে বদলি নামার কিছুক্ষণ পর প্রথম সুযোগ পেলেন লিওনেল মেসি। ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক। একটু পরে আরেকটি ফ্রি কিক পেলেন তিনি, এবার খুঁজে নিলেন জাল। সঙ্গে এমন একটি উচ্চতায় পৌঁছালেন তিনি, যেখানে নেই আর কেউ!
জর্ডানের বিপক্ষে ৮০তম মিনিটে জালের দেখা পান মেসি। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল, বিশ্বকাপে সব মিলিয়ে ১৯তম।
আর প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোল করলেন তিনি! তবে দ্বিতীয়ার্ধেই মাঠে নামেন আর্জেন্টিনার প্রাণভোমরা। মাঠে নেমেই প্রমাণ করলেন তিনি কেন মেসি? ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩-১ গোলে। সেইসঙ্গে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি।
জর্ডানের রক্ষণভাগের দেয়ালের সামনে দাঁড়িয়ে কোণ তৈরি করতে সাহায্য করলেন ম্যাক আলিস্টার, সেনেসি ও ওতামেন্দি। সেই সুযোগে জর্ডানের দ্বিস্তরের দেয়ালকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়ালেন মেসি। গোলরক্ষক আবদুলাইলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ২০২৬ বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর এই গোল করেই বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করার মহাকীর্তি গড়লেন আলবিসেলেস্তে অধিনায়ক।