জাতীয়
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আমন্ত্রণে লে মেরিডিয়ান ঢাকায় আয়োজিত রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছেন।