বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের ত্রিবার্ষিক নির্বাচন ২০ জুন ২০২৬ ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক সচিব মো. আবদুল কাইয়ুম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।
সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুল মান্নান, মো. আবদুর রহমান খান (পিপিএম) এবং মো. মোখলেছুর রহমান।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কুদ্দুস খান (পিপিএম), যুগ্ম মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম ও মো. বক্তিয়ার হোসেন ভূঞা (পিপিএম), দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে জনাব নাসির উদ্দিন খান (পিপিএম) এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের ১১টি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় একই দিনে ঢাকাসহ সমিতির ১৯টি শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা হলেন- মো. ওবায়দুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ফাত্তাহ খান, সেতারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান (পিপিএম), মো. আমীর আলী, মো. আবদুস সামাদ, মো. জাফর উল্লাহ, মো. সিরাজুল ইসলাম (পিপিএম-বার), মো. আমিনুল ইসলাম সরকার এবং মো. আলী হায়দার মিয়া।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা রবিবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে সমিতির দায়িত্বভার গ্রহণ করেছেন।